আপনার কার্ট

0 items

image

গাড়ি কিনে আপনিও এই ভুল গুলো করছেন না তো?

April 2, 20265 MIN READ

অধিকাংশ মানুষ গাড়ি কেনার পর কিছু কমন ভুল করে থাকে যেগুলো গাড়ির জন্য ক্ষতিকর

আমি এই ভিডিওতে এমন ১০ টি ভুল সম্পর্কে বলবো যেগুলো থেকে সতর্ক না হলে আপনার গাড়ির রিসেল ভ্যলু কমে যাবে।

লেদার সিটের উপর অতিরিক্ত সিট কাভার

আমাদের একটি কমন ভুল প্র্যাকটিস লেদার সিটের উপর অতিরিক্ত সিট কাভার ব্যবহার করা। লেদার সিটের উপর অতিরিক্ত কাভার ব্যবহার করলে সিটে বসার কমফোরট নষ্ট হয়। পাশাপাশি আলো বাতাসের অভাবে লেদারও ক্ষতিগ্রস্থ হয়। দিন শেষে আপনি একটি দামি গাড়ি ব্যবহার করেও গাড়ির সিটে বসে আরাম পাবেন না।

ভুল পদ্ধতিতে কার্পেটিং করা

যারা হাইব্রিড গাড়ি ব্যবহার করছেন, তাদের এই বিষয়ে সতর্ক হওয়া উচিৎ। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমরা একটি মারাত্মক ভুল করি, গাড়িতে ভুল পদ্ধতিতে কারপেটিং করে। কিছু কিছু হাইব্রিড গাড়ির ফ্লোরে হাইব্রিড ব্যাটারি পর্যন্ত বাতাস চলাচলের রাস্তা থাকে। আপনি যখন কারপেতিং করে এই রাস্তা বন্ধ করে দেন তখন ব্যাটারি ঠাণ্ডা হওয়ার জন্য পর্যাপ্ত বাতাস পায়না। এর ফলে ব্যাটারি ওভারহিট হয়ে একসময় ক্ষতিগ্রস্থ হয়। তাই আপনার হাইব্রিড গাড়ির ফ্লোরে এয়ার ভেন্টিলেশন আছে কিনা যদি থাকে তবে বন্ধ করা আছে কিনা আজই চেক করুন।

কার ড্যাশ ক্যামেরা ব্যবহার না করতে পারা

আজকাল অধিকাংশ জাপানিজ গাড়ির সাথে একটি ড্যাশ ক্যামেরা থাকে। কিন্তু না জানার কারনে অনেকেই এই ক্যামেরা ব্যবহার করতে পারেন না। ফলে রাস্তায় অন্যায় ভাবে কেউ আপনার গাড়িকে ক্ষতি গ্রস্থ করলে আপনি কোন ক্ষতিপূরণ আদায় করতে পারবেন না।

আপনাদের সাথে একটি টিপস শেয়ার করি, আপনার গাড়িতে যে ড্যাশ ক্যামেরা টি আছে, তাতে একটি ৮ বা ১৬ জিবি মেমরি কার্ড ইন্সটল করলেই ক্যামেরাটি একটিভ হয়ে যাবে। তবে বলে রাখি, এই ক্যামেরা গুলো কিন্তু ফোনের সাথে কানেক্ট করা যায়না।

ক্ষতিকর শ্যাম্পু ও গামছা ব্যবহার করা

অনেকেই চুলের শ্যাম্পু দিয়ে গাড়ি ধুয়ে ফেলেন এবং গামছা দিয়ে গাড়ি মুছেন। এতে চুলের শ্যাম্পু ব্যবহারে গাড়ির রঙ খতিগ্রস্থ হয় কারন এটি pH নিউট্রাল শ্যাম্পু না এবং গামছা দিয়ে ভেজা গাড়ি পরিষ্কার করলে গাড়ির উজ্জলতা হারায় এবং একধরনের স্ক্রেচ পরে যা পরবর্তীতে রিমোভ করা কঠিন হয়ে যায়।

তাই গাড়ি ধোয়ার ক্ষেত্রে অবশ্যই গাড়ির জন্য নির্ধারিত pH নিউট্রাল শ্যাম্পু ব্যবহার করবেন এবং মোছার ক্ষেত্রে অবশ্যই বিশেষ মানের ড্রায়িং টাউয়েল এবং ডাস্ট টাউয়েল ব্যবহার করবেন।

গাড়ির তার কেটে বিভিন্ন এক্সেসরিস ইন্সটল করা

অনেকেই গাড়ি কেনার পর পরই তার কেটে বিভিন্ন এক্সেসরিস ইন্সটল করেন। যেমন এন্ড্রয়েড প্লেয়ার। আর গাড়ি তার কাটাকাটি করলে শর্ট সার্কিট হওয়ার ঝুকি বাড়ে।

গাড়ির ড্যাশ বোর্ডে আঠা দিয়ে এক্সেসরিস লাগানো
রাস্তায় অধিকাংশ গাড়ির দিকেই তাকালেই গাড়ির ড্যাশবোর্ডের উপর পারফিউম দেখতে পাবেন যা আঠা দিয়ে লাগানো থাকে। ড্যাশ বোর্ডে আঠা দিয়ে কিছু লাগালে একটি পারমানেন্ট দাগ পরে যায় ফলে ঐ দাগ ঢেকে রাখার জন্য হলেও কিছু একটা ব্যবহার করতে হয়। এতে একসময় ড্যাশ বোর্ড ফেটে নষ্ট হয়ে যায়।

রিকমেন্ডেড সাইজের চেয়ে বড় রিম ব্যবহার করা
অনেকেই মনে করেন বড় সাইজের রিম ব্যবহার করলে গাড়ি উঁচু হয় কিংবা সৌন্দর্য বৃদ্ধি পায়। কিন্তু রিকমেন্ডেড সাইজের চেয়ে বড় রিম ব্যবহার করলে গাড়ির মাইলেজ ড্রপ করে এবং গাড়িতে এক ধরনের নয়েজ তৈরী হয়।

রিকমেন্ডেড টায়ার প্রেশার মেইন্টেইন না করা
অধিকাংশ মানুষ গাড়ি কেনার পর জানেননা যে গাড়িতে রিকমেন্ডেড টায়ার প্রেশার মেইন্টেইন করতে হয়। ফলে কিছুদিন পরই গাড়ির মাইলেজ ড্রপ করে। তাই গাড়ির মাইলেজ ঠিক রাখতে অবশ্যই রিকমেন্ডেড টায়ার প্রেশার মেইন্টেইন করবেন যা আপনার গাড়ির ড্রাইভিং সিটের পাশে ডোর প্যানেলের স্টিকারে দেওয়া থাকে।

বাটি লাগিয়ে গাড়িকে প্রয়োজনের অতিরিক্ত উঁচু করা
গাড়ি কেনার পর বর্ষায় রোড কন্ডিশনের কথা মাথায় রেখে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়াতে গাড়ির চাকায় বাটি ব্যবহার করেন। এতে গাড়ি উঁচু হলেও গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় যা গাড়ির কমফোরট নষ্ট করে।

গাড়ির অরিজিনাল প্লেয়ার বদলে এন্ড্রয়েড প্লেয়ার ইন্সটল করা।
অনেকেই নতুন গাড়িতে গুগল ম্যাপ কিংবা YouTube এক্সেস পেতে গাড়ির সাথে আসা বিল্ট ইন ডিসপ্লে খুলে এন্ড্রয়েড প্লেয়ার ইন্সটল করে থাকি যা গাড়ির ওয়্যারিং কেটে করতে হয়। এর ফলে গাড়ির সাথে আসা সাউন্ড সিস্টেম আর ব্যবহার করা সম্ভব হয় না। এছাড়াও গাড়িতে শর্ট সার্কিট হওয়ার ঝুকি বাড়তে থাকে।

WhatsApp

+880 1818-800700

Call Now

09647-800700